নাপোলিকে ৩৩ বছর পর লিগ শিরোপা জেতানো লুসিয়ানো স্পালেত্তি ইতালি জাতীয় দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেলেন। রবার্তো মানচিনি দায়িত্ব ছেড়ে দিলে সেই শূন্য পদে স্পালেত্তিকে দায়িত্ব দিল ইতালি ফুটবল ফেডারেশন। নাপোলির হয়ে লিগ শিরোপা জিতেই তিনি সবাইকে অবাক করে দিয়ে বিদায় নেন। এক বছর বিশ্রাম নিতে চেয়েছিলেন। যদিও বিশ্রাম না নিয়ে দ্রুতই কাজে ফিরতে হচ্ছে ৬৪ বছর বয়সী এ কোচকে। বিবিসি