আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্ততি ম্যাচে বাংলাদেশ দলে নেই অধিনায়ক সাকিব আল হাসান। প্রস্তুতি ম্যাচে সাকিবের না থাকার বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে গুঞ্জন আছে, গতকাল অনুশীলন সেশনে ফুটবল খেলতে গিয়ে গোড়ালির ইনজুরিতে পড়েছেন সাকিব।

পেসার মুস্তাফিজুর রহমানের সঙ্গে সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তও এ ম্যাচে না থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ। দলের বাকি ১৩জন খেলোয়াড় এ ম্যাচে আছেন। যেহেতু এটি প্রস্তুতি ম্যাচ, এজন্য দলের সকল খেলোয়াড়ই ম্যাচে অংশ নিতে পারবেন। 

বিশ্বকাপ দলে তামিম ইকবালের সুযোগ না পাওয়াতে সৃষ্টি হওয়া চলমান আলোচনাকে পেছনে ফেলে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ।