টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের
সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসে অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ভারতের লক্ষ্ণৌতে আজ শনিবার
(২১ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের এ লড়াই। আর দু’দলই
নিজেদের চতুর্থ ম্যাচ খেলছে।
শ্রীলংকা টানা তিন ম্যাচে হেরে টেবিলের দশ নম্বরে। অন্যদিকে আট নম্বরে থাকা ডাচরা অবশ্য দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এ মুহূর্তে ভীষণ উজ্জীবিত। তাদের কাছে আজ হারলে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকার।
সেমিফাইনালের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে
এখন থেকে প্রতিটি ম্যাচে জয়ের বিকল্প নেই সিংহলিজদের জন্য।
তিন মাস আগে হারারেতে বিশ্বকাপ বাছাই টুর্নামেন্টের
ফাইনালে নেদারল্যান্ডসকে ১২৮ রানে হারিয়ে দেয় শ্রীলংকা। ওই জয়টিই আজ অনুপ্রেরণা জোগাবে
কুশল মেন্ডিসের দলকে।
এছাড়া পাঁচবারের মুখোমুখিতে কখনো হারেনি
সিংহলিজরা। তাদের ২০৬ ও ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারানোর কৃতিত্ব আছে শ্রীলংকার। তবে
আজকের প্রেক্ষাপট ভিন্ন। টানা হারে সিংহলিজরা মানসিকভাবে বিপর্যস্ত, আর দক্ষিণ আফ্রিকাকে
সদ্য হারিয়ে ডাচরা উজ্জীবিত।
নেদারল্যান্ডস
একাদশ : বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কোলিন অ্যাকারম্যান,
বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্র্যান্ড এনজেলব্রাখ,
রুলফ ভ্যান ডার মারওয়ি, লোগান ভ্যান বিক, আরিয়ান দত্ত, পল ভ্যান ম্যাকেরান।
শ্রীলঙ্কা
একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা,
চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, দুশান হেমন্থ, মাহিশ থিকশানা,
কাসুন রাজিথা ও দিলশান মাদুশাঙ্কা।










