থিয়াগো আলকান্তারা ও সাদিও মানের পর লিভারপুলের তৃতীয় খেলোয়াড় হিসেবে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন লিভারপুলের সুইস তারকা জারদান শাকিরি। অবশ্য লিভারপুল কৃর্তপক্ষ নয়, শাকিরির কভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সুইস ফুটবল ফেডারেশন। 

২৮ বছর বয়সী এই মিডফিল্ডার আন্তর্জাতিক বিরতিতে সুইজারল্যান্ডের হয়ে ম্যাচ খেলতে জাতীয় দলের সঙ্গে ছিলেন। সেখানেই করোনা পরীক্ষা করা হয় তার। বর্তমানে তিনি স্বেচ্ছা নিভৃতবাসে আছেন। 

এ নিয়ে এক সপ্তাহের মাঝে লিভারপুলের তিন খেলোয়াড় করোনা আক্রান্ত হলেন। ফলে স্কোয়াডে থাকা বাকি খেলোয়াড়দের নিয়েও দুঃশ্চিন্তায় পড়তে হচ্ছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। 

এদিকে তার আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে এক বিবৃতিতে সুইস ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে কিভাবে এ বিষয়ে এগুতে হবে তো নিয়ে আলাপ চলছে। সুইজারল্যান্ডে উপসর্গ দেখা যাওয়ার পর থেকে অন্তত ১০ দিন পর্যন্ত অবশ্যই আইসোলেশনে থাকার নিয়ম রয়েছে।

করোনা আক্রান্ত শাকিরির অবশ্য এই মৌসুমে লিভারপুলের হয়ে একটির বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। এখন ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ এবং স্পেন ও জামার্নির বিপক্ষে ন্যাশনস লিগের ম্যাচও খেলা হবে না তার। 

সূত্র: বিবিসি