ক্রিস্টিয়ানো রোনালদোর জ্যেষ্ঠ পুত্র ক্রিস্টিয়ানো জুনিয়র আল নাসেরের অনূর্ধ্ব-১৫ দলে খেলবে এবং এ নিয়ে রিয়াদভিত্তিক ক্লাবটির সঙ্গে তার চুক্তি হয়েছে। বাবার সঙ্গেই একদিন আল নাসেরের সিনিয়র দলে খেলার স্বপ্ন ১৩ বছর বয়সী ক্রিস্টিয়ানো জুনিয়রের। বাবার মতোই সে ৭ নম্বর জার্সি পরে খেলবে। জানুয়ারিতে ম্যানইউ ছেড়ে আল নাসেরে নাম লেখান রোনালদো। সেই থেকে তার ছেলেও সৌদি আরবে অনুশীলন করে যাচ্ছিল। গোল ডটকম।
বাবার ক্লাবে ক্রিস্টিয়ানো জুনিয়র
ক্রিস্টিয়ানো রোনালদোর জ্যেষ্ঠ পুত্র ক্রিস্টিয়ানো জুনিয়র আল নাসেরের অনূর্ধ্ব-১৫ দলে খেলবে এবং এ নিয়ে রিয়াদভিত্তিক ক্লাবটির সঙ্গে তার চুক্তি হয়েছে। বাবার সঙ্গেই একদিন আল নাসেরের সিনিয়র দলে










