নিউজিল্যান্ড সিরিজের
প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠের
এই সিরিজে বিশ্রামে থাকবেন সাকিব আল হাসান। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে ১৫ সদস্যের
এই দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।
এছাড়াও এই সিরিজে বিশ্রাম
দেওয়া হয়েছে মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল
ইসলাম ও মুস্তাফিজুর রহমানকে।
দলে ফিরেছেন মাহমুদউল্লাহ
রিয়াদ, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, জাকির হাসান, রিশাদ হোসেন ও খালেদ আহমেদ। তাছাড়া
চোট কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল।
নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম ও ২য় ওয়ানডের জন্য বাংলাদেশের
স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক),
তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী
নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান
সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।










