এশিয়া কাপের সুপার ফোরে স্বাগতিক পাকিস্তানের
মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গড়াবে
এ ম্যাচ।
হ্যামস্ট্রিংয়ের চোটে দল থেকে ছিটকে
গিয়েছেন নাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের
এই ব্যাটার। তার বিকল্প হিসেবে তিন নাম্বারে কে খেলবেন, এ নিয়েও চলছে আলোচনা। এছাড়া
দলে যোগ দিচ্ছেন লিটন দাস।
এক আসর বিরতি দিয়ে এবার এশিয়া কাপের
সুপার ফোরে খেলছে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য
একাদশে আছেন- নাঈম শেখ, লিটন দাস, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ
হোসেন, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।










