বুধবারের ওই ম্যাচে মেসির একটি ট্যাকল নিয়ে অসন্তুষ্ট আলজেরিয়ান ফুটবল ফেডারেশন (এএফএফ)। এ ঘটনায় ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে সংস্থাটি। ম্যাচের ৩০তম মিনিটে আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দিকে ট্যাকল করেন মেসি। ফিফার রেফারিং কমিশনের কাছে পাঠানো চিঠিতে আলজেরিয়া অভিযোগ তুলেছে—মেসির বুটের তলা মান্দির ডান পায়ের গোড়ালি ও অ্যাকিলিস টেন্ডনে গিয়ে লেগেছিল। এ ঘটনায় রেফারি কোনো কঠোর ব্যবস্থা নেননি। রয়টার্স