সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই পর্বের প্রথম ম্যাচ হারা বাংলাদেশকে লঙ্কানদের বিপক্ষে জিততেই হবে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার (৯ সেপ্টেম্বর) সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হয়েছে। টস জিতে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। 

টস জিতে ফিল্ডিং নিয়ে সাকিব বলেছেন, বিশেষ কোনো কারণ নেই ফিল্ডিং নেওয়ার। বৃষ্টির সম্ভাবনা আছে। এজন‌্য বাড়তি একজন বোলার নিয়ে খেলছি। আমাদের আজ জিততেই হবে।

এদিন বাংলাদেশের একাদশ একটি পরিবর্তন এসেছে। আফিফ হোসেনের পরিবর্তে বাংলাদেশ এই ম‌্যাচে বাড়তি একজন বোলার নিয়ে খেলছে। স্পিনার নাসুম আহমেদকে প্রথমবার খেলানো হচ্ছে। অন‌্যদিকে শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান, নাঈম শেখ, লিটন দাশ, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

শ্রীলঙ্কা একাদশ

দাসুন শানাকা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামরাবিক্রমা, মহেশ থিকসানা, দুনিথ ওয়েলালাগে, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা।