ইন্টার মিয়ামির হয়ে এই প্রথম কোনো ম্যাচে
গোলের দেখা পাননি লিওনেল মেসি। আর ওই ম্যাচে ড্র করে মাঠ ছাড়ল মার্কিন ক্লাবটি। মিয়ামিতে
নাম লেখানোর পর ১০ ম্যাচে এই প্রথম গোলের দেখা পাননি এ আর্জেন্টাইন খেলোয়াড়। খবর ইউএস
টুডে।
গতকাল বুধবার (৩০ আগস্ট) দিবাগত রাতে
মেজর লিগ সকারে (এমএলএস) ন্যাশভিলের বিপক্ষে গোলশূন্য ড্র করে মিয়ামি। মেসি দলে যোগ
দেওয়ার পর এই প্রথম জয় ছাড়া মাঠ ছাড়ল তারা।
ম্যাচে দুটি ফ্রি কিকে গোল করার সুযোগ
পান মেসি। অথচ আগের ম্যাচগুলোতে এমন সুযোগের সদ্ব্যবহার করেছিলেন তিনি। মোট নয়টি ম্যাচে
১১ গোল করেছিলেন।
মেসির ৬০ মিনিটে নেয়া শট আটকে দেন ন্যাশভিল
গোলকিপার। আর ৮২ মিনিটের ফ্রি কিক বাধা পায় ডিফেন্ডারদের তৈরি করা দেয়ালে। সুযোগ তৈরি
করেছিলেন দুটি গোলেরও। ৪৪তম মিনিটে বক্সের ভেতরে মেসির বাড়ানো বল জায়গামতো পেয়েও কাজে
লাগাতে পারেননি রবার্ট টেলর। এর আগেও ৩৪তম মিনিটে মাঝ মাঠ থেকে মেসির বাড়ানো বলেও একই
কাণ্ড ঘটে।
সব মিলিয়ে ম্যাচে প্রায় ৭০ শতাংশ সময়
বল দখলে রেখেছিল ইন্টার মায়ামি।
‘মেসির যুগ’ শুরুর পর এবারই প্রথম
কোনো ম্যাচে গোলের দেখা পায়নি মিয়ামি। এ বিষয়ে কোচ টাটা মার্টিন বলেছেন, এমন হতেই পারে।
এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে।










