দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগের ফাইনাল শুরু হয়েছে। আজ শনিবার বিকাল চারটার দিকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী এ লড়াই শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাচটি উদ্বোধন করেন।
বালিকা বিভাগের ফাইনালে মুখোমুখি হচ্ছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এর আগে ছেলেদের বিভাগের ফাইনাল খেলায় দুপুর ২টায় মুখোমুখি হয় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কিক-অফের মধ্য দিয়ে বালক বিভাগের ফাইনাল শুরু হয়।
দেশের সাড়ে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাই শেষে চারটি বিদ্যালয়ের খুদে ফুটবলাররা ফাইনালে অংশ নিচ্ছে।










