বেঙ্গালুরুতে বিশ্বকাপে
আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে উত্তাপের ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে পাকিস্তান। যদিও বাবর
আজমের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে ১৫ ওভারেই ১২৮ রান তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ডেভিড
ওয়ার্নার ৪৭ বলে ৬৩ ও মিচেল মার্শ ৪৩ বলে ৫৬ রান করে পাকিস্তানের ওপর দিয়ে টর্নেডো
বইয়ে দিচ্ছেন।
সহ-অধিনায়ক স্পিনার শাদাব
খানের ফর্মটা ভালো যাচ্ছিল না। এই ম্যাচে তাকে বসিয়ে রেখে পাকিস্তান একাদশে ফেরানো
হয়েছে উসামা মিরকে। অস্ট্রেলিয়া একাদশে কোনো পরিবর্তন নেই।
পাকিস্তান টানা দুই জয়ের
পর হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া টানা দুই হারের পর
ফিরেছে জয়ে। আজ নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তান জিততে মরিয়া, অজিরাও থাকতে চায় জয়ের
ধারায়। এই সমীকরণ সামনে রেখে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি র্যাংকিংয়ের
দুই ও চার নম্বর দল।
বিশ্বকাপে দশবারের দেখায়
অস্ট্রেলিয়া ৬-৪-এ এগিয়ে রয়েছে। দুই দলের ১০টি লড়াইয়ের মধ্যে সবচেয়ে খ্যাতিমান ১৯৯৯
সালের ফাইনাল। সেবার লর্ডসে শেন ওয়ার্নের (৪/৩৩) ঘূর্ণি ম্যাজিক ছাড়াও গ্লেন ম্যাকগ্রার
(২/১৩) গতিঝড়ের কবলে পড়ে ১৩২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ছোট্ট টার্গেট তাড়া করতে নেমে
অ্যাডাম গিলক্রিস্টের ঝড়ো ব্যাটিংয়ে (৩৬ বলে ৫৪) ভর করে ৬ উইকেটের জয়ে বিশ্বকাপ শিরোপা
জিতে নেয় অজিরা।
সব মিলে ওয়ানডে ফরম্যাটে
অজিরাই কর্তৃত্ব করে এসেছে। ১০৭ বারের মোকাবেলায় তাদের ৬৯ জয়ের বিপরীতে পাকিস্তান জয়
পায় ৩৪ ম্যাচে।
পাকিস্তান একাদশ
আব্দুল্লাহ শফিক, ইমাম-উল-হক,
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী,
শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, উসামা মির।
অস্ট্রেলিয়া একাদশ
মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার,
স্টিভ স্মিথ, মার্নুস লাবুশেন, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল
স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।










