চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কারের
মনোননয়ন তালিকা প্রকাশ করেছে ফরাসি সাময়িকী ফ্রেঞ্চ ফুটবল। গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর)
প্রকাশ্যে আসে সম্ভাব্য বিজয়ীদের নাম। খবর আনাদোলু এজেন্সি।
ফুটবলের সর্বোচ্চ মর্যাদার পুরস্কার
হিসেবে খ্যাত ব্যালন ডি’অর। স্বভাবতই শ্রেষ্ঠত্বের আসনে কে থাকবে তা নিয়ে ফুটবলপ্রেমীদের
কৌতুহলের শেষ নেই।
জানা কথা যে ২০২৩ সালের ব্যালন ডি’অর
মনোনীতদের মধ্যে রয়েছেন ইন্টার মিয়ামির লিওনেল মেসি। তিনি সর্বোচ্চ সাতবার এ পুরস্কার
জিতেছেন। এবার জিতলে রেকর্ড অষ্টমবারের মতো ফুটবলের সেরা পুরস্কারটি শোভা পাবে মেসির
শোকেসে।
তালিকায় আছেন পিএসজির কিলিয়ান এমবাপ্পে। এছাড়া শীর্ষ পুরস্কারের মনোনয়নে রয়েছে ম্যানচেস্টার সিটির রদ্রি, বার্নার্দো সিলভা, হুলিয়ান আলভারেজ, আর্লিং হালান্ড, রুবেন দিয়াজ, ইয়াস্কো গার্দিওলা ও কেভিন ডি ব্রুইনের নাম। ইন্টার মিলান থেকে রয়েছেন নিকোলো বারেলা ও লাওতারো মার্টিনেজ। রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম ও লুকা মডরিচ। পিএসজি থেকে আরো আছেন র্যানডাল কোলো মুয়ানি।
ম্যানচেস্টার ইউনাইটেডের আন্দ্রে ওনানা,
লিভারপুলের মোহাম্মদ সালাহ ও আল-বেনারেমারের নামও রয়েছে এই তালিকায়।
এছাড়া একই আসরে সেরা গোলকিপার, সেরা
নারী ফুটবলার ও তরুণ খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।
গোল্ডেন বল পুরস্কার হিসেবেও পরিচিত ব্যালন ডি’অর প্রবর্তিত হয় ১৯৫৬ সালে। সেরা ফুটবলারের হাতে আগামী অক্টোবরে উঠবে এ পুরস্কার।










