নিউজিল্যান্ডের
বিপক্ষে মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন তারকা
ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। এ মাসের শুরুর দিকে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে
সেঞ্চুরি করে দলকে জেতানোর ম্যাচে হাতের চোটে পড়া নাজমুল এখন ফিট হয়ে উঠেছেন। আজ তাকে
অধিনায়ক করে তৃতীয় ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।
প্রথম
দুই ওয়ানডে শেষে ১-০তে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হওয়ার
পর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অতিথিদের কাছে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে তৃতীয় ম্যাচটি
তাই স্বাগতিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই
ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন থাকছে বাংলাদেশ দলে। শান্তর সঙ্গে ফিরেছেন মুশফিকুর রহিম,
মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ
স্কোয়াড
নাজমুল
হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়,
মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল
ইসলাম, হাসান মাহমুদ ও রিশাদ হোসেন।










