ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ রোববার ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফগানিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। এই প্রথম বাংলাদেশে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো কোনো ব্যক্তি মালিকানাধীন ভেন্যুতে। আগামী ৭ সেপ্টেম্বর একই মাঠে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

 

ম্যাচ দুটি ছিল যথাক্রমে ৪ ও ৭ সেপ্টেম্বর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) অনুরোধ করে আফগানরা প্রথম ম্যাচটি একদিন এগিয়ে এনেছে। বসুন্ধরা কিংস এরেনায় ৪ তারিখের ম্যাচটি এগিয়ে এনে ৩ সেপ্টেম্বর আনা হলেও দ্বিতীয় ম্যাচের তারিখ ৭ সেপ্টেম্বরই থাকছে।

 

ফিফার আন্তর্জাতিক উইন্ডো ৪ থেকে ১১ সেপ্টেম্বর। এ সময় একটি দল সর্বোচ্চ দুটি আন্তর্জাতিক টায়ার-১ ম্যাচ খেলতে পারে। এই ম্যাচগুলো থেকে রেটিং পয়েন্ট অর্জনের সুযোগ রয়েছে। বর্তমানে ফিফা র‍্যাংকিংয়ে ১৮৯তম স্থানে থাকা বাংলাদেশের জন্য এ মুহূর্তে পয়েন্ট অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান ফিফা উইন্ডোতে আফগানিস্তানকে দুই ম্যাচে হারাতে পারলে ভালো রেটিং পয়েন্ট অর্জনের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। যদিও বাফুফের ভুল সিদ্ধান্তে সেই সুযোগ হারাল লাল-সবুজরা।