নারী বিশ্বকাপ ফুটবলের ফাইনালে জেতার
পর স্প্যানিশ ফুটবল প্রধান লুইস রুবিয়ালেসের ‘চুমুকাণ্ড’ প্রতিদিন নতুন নতুন মোড় নিচ্ছে।
ভুক্তভোগী জেনিফার হারমোসো বলছেন, রুবিয়ালেস পদে থাকলে তিনি স্পেনের হয়ে কোনো খেলায়
অংশ নেবেন না। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ান।
গতকাল শুক্রবার (২৫ আগস্ট) দেশটির ৮১
নারী খেলোয়াড় না খেলার ঘোষণা দেন।
এর আগে শোনা গিয়েছিল, রুবিয়ালেস স্প্যানিশ
ফুটবল ফেডারেশন (আরএফইএফ) থেকে ইস্তফা দিচ্ছেন। এ নিয়ে গতকাল শুক্রবার সভায় বসেছিল
নিয়ন্ত্রক সংস্থাটি। তখন রুবিয়ালেস জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না।
এরপরই জেনিফার হারমোসোর ঘোষণা আসে।
এক বিবৃতিতে জানান, ফেডারেশেনের সভাপতি পদ থেকে রুবিয়ালেস না সরলে তিনি স্পেনের হয়ে
খেলবেন না।
গত সপ্তাহে নারী বিশ্বকাপের পুরস্কারমঞ্চে
হারমোসোকে প্রকাশ্যে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দেন রুবিয়ালেস। এতে তীব্র সমালোচনার পাশাপাশি
ফিফার তদন্তের মুখোমুখি হয়েছেন তিনি।
গতকাল রাতে একটি বিবৃতিতে হারমোসো বলেন,
ছদ্ম নারীবাদ ও সামাজিকভাবে হেনস্তার শিকার তিনি।
রুবিয়ালেসের দাবি, চুমু দিতে পারবেন
কিনা আগেই হারমোসোকে জিজ্ঞাসা করেছিলেন। সম্মতি পেয়েই তাকে চুমু দেন।
তবে ‘অনুমতি’র বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা
বলে দাবি করেছেন হারমোসো।
এ ফুটবলার জানান, ঘটনাটি তাকে আঘাত
করেছে। এর প্রতিবাদের প্রয়োজনীয়তা রয়েছে। তার বিশ্বাস হচ্ছে না কোনো ব্যক্তি সামাজিক
পবিবেশে এ ধরনের আচারণ করতে পারে।
হারমোসো বলেন, সম্মতি ছাড়াই আমি এই
ধরনের আচরনের শিকার হয়েছি। সোজা কথায় আমাকে অসম্মান করা হয়েছে।










