বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের
বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ভারতের ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে
আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয়ে বড় অবদান রেখেছেন মেহেদি হাসান মিরাজ। বল হাতে
২৫ রানে ৩ উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে ৫৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন মিরাজ। সঙ্গত কারণেই
ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন তিনি।
ম্যাচের পর মিরাজ বলেন, এটা সত্যিই আমার জন্য অনেক বড় অর্জন। এ জন্য আমি কঠোর
পরিশ্রম করেছি। নিজের ব্যাটিংয়ের বিষয়ে মিরাজ বলেন, আমি শুধু ক্রিজে থাকার চেষ্টা করেছি।
আমি সবসময় আট নম্বরে ব্যাট করেছি। টপ অর্ডারে ব্যাট করা আমার জন্য সত্যিই অনেক বড় সুযোগ।
ভালে খেলার জন্য আমি সবসময়েই ক্ষুধার্ত থাকি।
ম্যাচ শেষে মিরাজ ও নাজমুল হাসান শান্তর
ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক সাকিব আল হাসানও।
সাকিব বলেন, ‘মিরাজ ও শান্ত আমাদের ইনফর্ম খেলোয়াড়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে,
সবসময় আত্মবিশ্বাসী থাকে তারা এবং দলের জন্য ভালো কিছু করতে চায়।’










