আইসিসি ওয়ানডে বিশ্বকাপে শ্রীলংকাকে হারিয়ে ফুরফরে মেজাজা ছিল প্রোটিয়রা। নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩১২ রানের লক্ষমাত্রা দিয়েছে কুইন্টন ডি ককরা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভারতের লখনৌর একানা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং শুরু করে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১১ রান সংগ্রহ করে প্রোটিয়ারা।

ম্যাচে ওপেনিং জুটিতে ব্যাট করতে নামে অধিনায়ক বাভুমা ও কুইন্টন ডি কক। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দারুণ করেছিলেন ডি কক। এই ওপেনার জুটি করে ১০৮ রান। বাভুমা ৩৫ রান করে সাজঘরে ফিরে গেলেও নিজের দ্বিতীয় সেঞ্চুরি দেখা পান ডি ককু। ভ্যান ডার ডুসেনকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন ডি কক। ম্যাচে ২৬ রানে আউট হন গত ম্যাচের সেঞ্চুরিয়ান। ৩৫ ওভারের সময় দলীয় ১৯৭ রানে গ্লেন ম্যাক্সওয়েলের শিকার হয়ে সাজঘরে ফেরেন বিশ্বকাপে টানা দুই শতক হাঁকানো ডি কক। 

আট চার ও পাঁচ ছক্কায় ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি তুলে নেন তিনি।

ডি ককের বিদায়ের পর ক্লাসেনের সঙ্গে জুটি বাঁধেন মার্করাম। এর মাঝেই মার্করান তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। অর্ধশতকের পর প্যাট কামিন্সের বলে সাজঘরে ফেরেন তিনি। ৪৪ বলে ৫৬ করে ফিরেন মার্করাম। তার বিদয়ে দক্ষিণ আফ্রিকার রানে কিছুটা ভাটা পরে। 

তবে শেষ দিকে 

ক্লাসেন ২৭ বলে ২৯ রান করে সাজঘরে ফেরার পর শেষ দিকে মার্কো জানসেনের ২২ বলে ২৬ রান ও ডেভিড মিলারের ১৭ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ৩১১ রান তুলে ইনিংস শেষ করে দক্ষিণ আফ্রিকা।