মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ ত্রয়োদশ
ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে
নিয়েছে স্বাগতিক ভারত। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, টস জিতলে তিনিও
ব্যাটিং নিতেন।
দুই অধিনায়কই একে অপরকে ভালো দল বলে অভিহিত
করে আশাপ্রকাশ করেন, আজ একটি জমজমাট ম্যাচ হবে। সেমিফাইনালের এই মহারণে দুই দলই
নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
চলতি আসরে একমাত্র অপরাজিত দল হিসেবে শেষ
চারে উঠেছে ভারত। টেবিলের এক নম্বর দলের সঙ্গে চারের লড়াই। মুম্বাইয়ের ওয়াংখেড়ে
স্টেডিয়ামের গ্যালারিতে থাকছে নীল ঢেউ। সব মিলে সেমিফইনালে রোহিত শর্মারই দলই
ফেভারিট হিসেবে নামছে।
যদিও ইতিহাস কিউইদের পক্ষে। বিশ্বকাপের
হেড-টু-হেডে এগিয়ে তারা। গত বছর ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ডে সেমিফাইনালে
মুখোমুখি হয়েছিল দুটি দল, যাতে ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনালের টিকিট পায় কেন
উইলিয়ামসনের দল। এবারের আসরে দুর্বার ছুটে চলা ভারত হোমগ্রাউন্ডে আজ কি সেই হারের
বদলা নেবে? নাকি আবার হাসবে কিউইরা?
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান
গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা,
কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র,
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মিচেল
স্যান্টনার, মার্ক চ্যাপম্যান, লোকি ফার্গুসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।










