আইসিসি
ওয়ানেডে বিশ্বকাপের আর মাত্র বাকি কয়েক ঘণ্টা। আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভারতের
মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের সব থেকে বড় আসর।
বিশ্বকাপ
শুরুর আগের দিন বুধবার (৪ অক্টোবর) আইসিসি আহমেদাবাদে আয়োজন করে ক্যাপ্টেন্স মিটের।
এতে অংশ নেন ১০ দলের অধিনায়কেরা। যেখানে নিজের স্বপ্ন ও সম্ভাবনার কথা বলছিলেন তারা।
তবে সেখানে ভিন্ন চিত্র দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। অনুষ্ঠান
চলাকালীন সময়ে তাকে ঘুমিয়ে পড়তে দেখা যায়।
শুধুই
কি ঘুম, উপস্থাপক রবি শাস্ত্রীর করা একটি প্রশ্নের উত্তরও দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক।
তবে মাঝে চোখ বন্ধ অবস্থায় দেখা গেছে বাভুমাকে।










