মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আজ শনিবার (২২ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। এই ম্যাচ দুটি পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। নিউজিল্যান্ড দলে কোনো পরিবর্তন নেই।

 

উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান ও বোলার তানজিম হাসান আজ একাদশে নেই। তাদের জায়গায় এসেছেন দুই পেস বোলার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। ওয়ানডেতে আজ অভিষেক ঘটছে খালেদের।

এর আগে একই মাঠে বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। টস হেরে আগে ব্যাটিং করতে নামা কিউইরা একাধিকবার বৃষ্টি বাধায় পড়ে। অতিথিরা ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তোলার পর বৃষ্টিতে খেলা একেবারেই বন্ধ হয়ে যায়। রাত ৯টার দিকে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। মুস্তাফিজুর রহমান ৭ ওভার বোলিং করে এক মেডেনসহ ২৭ রানের খরচায় নেন ৩টি উইকেট।