গতকাল রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় চেকদের জয় প্রায় নিশ্চিতই মনে হচ্ছিল। ম্যাচের ষষ্ঠ মিনিটে পাওয়া গোলের সুবিধা নিয়ে ৮২ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ইউরোপের দলটি। কিন্তু শেষ দিকে হ্যান্ডবলের কারণে পেনাল্টিতে গোল হজম করে তারা। স্পটকিক থেকে গোল আদায় করে নিয়ে দক্ষিণ আফ্রিকা নাটকীয়ভাবে ১-১ গোলে ড্র করে।
ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় চেক রিপাবলিককে। তার ফলও পেয়ে যায় তারা দ্রুত। ম্যাচের ষষ্ঠ মিনিটে আলেকজান্ডার সয়কার সঙ্গে চমৎকার বোঝাপড়ার পর মাইকেল সাদিলেক বল জালে জড়িয়ে দেন। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত এটিই দ্রুততম গোল।
প্রথমার্ধে গোল পরিশোধ করতে পারেনি ‘বাফানা বাফানা’রা। তবে ম্যাচ যত শেষের দিকে গড়াতে থাকে, দক্ষিণ আফ্রিকা ততই আক্রমণের তীব্রতা ৮২তম মিনিটে আসে কাঙ্ক্ষিত সুযোগ। মাসেকোর জোরালো শট চেক ডিফেন্ডার সুলচের হাতে লাগলে রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন। তেবোহো মোকোয়েনা আত্মবিশ্বাসী শটে বল জালে জড়িয়ে দলকে এতে দেন মূল্যবান ১ পয়েন্ট।
আজ সকাল ৭টায় ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে গুয়াদালহারায় স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হয় দক্ষিণ কোরিয়া। এ ম্যাচের আগে উভয়ের ঝুলিতে ছিল সমান ৩ পয়েন্ট।










