ইন্টার মিয়ামির হয়ে মেজর লিগ সকারে
(এমএলএস) নিজের অভিষেক ম্যাচে গোল পেয়েছেন লিওনেল মেসি। আর ২-০ গোলে জিতেই ফাইনালে
পৌঁছে গেল দলটি। খবর ইএসপিএন।
গতকাল শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাতে
নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে জয় পায় ইন্টার মিয়ামি।
দক্ষিণ ফ্লোরিডায় আসার পর মিয়ামির জার্সিতে
টানা ৮ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। দলকে এনে দিয়েছেন শিরোপা। পাশাপাশি সকারের ফাইনালেও
তুলেছেন আর্জেন্টাইন মহাতারকা। এক মাসে টানা আট ম্যাচ খেলেছে লিও।
টানা খেলে ক্লান্ত মেসিকে মেজর লিগ
সকারের গতকালের ম্যাচে বিশ্রাম দেওয়ার গুঞ্জন ছিল। ম্যাচের প্রথমার্ধে বেঞ্চে বসে থাকতেও
দেখা যায় তাকে।
অবশ্য মেসি মাঠে নামার আগেই গোল পায়
ইন্টার মিয়ামি। ৩৭ মিনিটের মাথায় গোল করেন প্যারাগুয়ান মিডফিল্ডার ডিয়েগো গোমেজ।
সাতবারের ব্যালন ডি'অর বিজয়ীকে ম্যাচের
৬০ মিনিটে মাঠে নামান জেরার্দো মার্তিনো। তখনো ভক্তদের উচ্ছ্বসিত করার যথেষ্ট সময় ছিল।
৮৯ মিনিটে ডি-বক্সের ভেতর প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বেঞ্জামিন ক্রিমাশ্চির
কাছে বল পাস করেন। এরপর ফিরতি পাসে বল জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি।
এটি ছিল মেসির ৯ ম্যাচে ১১তম গোল।










