বেঙ্গালুরুতে আজ অস্ট্রেলিয়ার
বিপক্ষে উত্তাপের ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে পাকিস্তান। যদিও বাবর আজমের সিদ্ধান্তকে
ভুল প্রমাণ করে ১৭৬ বলেই দুশ ছাড়িয়ে গেছে অস্ট্রেলিয়ার স্কোর। ডেভিড ওয়ার্নার ও মিচেল
মার্শ দুজনই পাকিস্তানের বোলারদের ওপর দিয়ে টর্নেডো বইয়ে দিয়ে তুলে নেন সেঞ্চুরি। এ
প্রতিবেদন লেখার সময় অজিদের সংগ্রহ ছিল ৩২ ওভারে ২২৬/০। ওয়ার্নার ১০৫ ও মার্শ ১০৮ রানে
ব্যাট করছিলেন।
পরপর দুই বলে সেঞ্চুরি
পূর্ণ করেন ওয়ার্নার ও মার্শ। নওয়াজের করা ৩১তম ওভারের চতুর্থ বলটি লং-অনে পাঠিয়ে এক
রান নিয়ে তিন অঙ্কে পৌঁছান ওয়ার্নার। ৮৫ বলে সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। এটা তার ২১তম
ওয়ানডে সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে রান করতে ভালোবাসেন ওয়ার্নার। তাইতো টানা চার
ম্যাচেই সেঞ্চুরি করলেন তিনি!
পরের বলে সুইপার কভারে
বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন মার্শ। তিনি ঠিক ১০০ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি
তুলে নেন। আজ তার ৩৩তম জন্মিদিন। জন্মদিনে সেঞ্চুরি উদযাপন করলেন রডনি মার্শপুত্র।










