আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। স্বর্ণা আক্তার ২২ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন। ফাতিমা সানা ১৮ রানে ২ উইকেট নেন। জবাবে পাকিস্তান ৮ উইকেটে ১০০ রান তুলতে সমর্থ হয়। নাহিদা আক্তার ২১ রানে ৩ উইকেট নেন।
‘গ্রুপ-ওয়ান’-এ দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ও ভারত ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছিল। বাংলাদেশের পরে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডস। ‘গ্রুপ-টু’তে প্রতিদ্বন্দ্বিতা করছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও শ্রীলংকা।










