বিশ্বকাপে অন্যতম হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। ওশেনিয়া মহাদেশের শক্তিশালি দুটি ক্রিকেট খেলুড়ে দেশ মুখোমুখি হচ্ছে আজ ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।

হাইভোল্টেজ ম্যাচটিতে টস জিতলেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। টস জিতেই অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

টস জিতে ফিল্ডিং নেয়ার বিষয়ে নিউজিল্যান্ড অধিনায়ক ল্যাথাম বলেন, ‘উইকেট ভালোই মনে হচ্ছে। তবে রাতে শিশির পড়ার কারণে ম্যাচের শুরুতে বোলাররা কিছু সুবিধা আদায় করে নিতে পারবে। এ কারণেই প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।’

প্রথমে ব্যাটিং করতে হবে বলে চিন্তিত নন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বরং খুশিই। ট্রাভিস হেড খেলবেন আজ। তাকে নেয়া হয়েছে ক্যামেরন গ্রিনের পরিবর্তে। নিউজিল্যান্ড দলে মার্ক চাপম্যানের পরিবর্তে খেলছেন জিমি নিশাম।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, ট্রাভিস হেড, প্যাট কামিন্স, মিচেক স্টার্ক, এডাম জাম্পা, হ্যাজলউড।

নিউজিল্যান্ড একাদশ: টম লাথাম, ডেভন কনওয়ে, জিমি নিশাম, ম্যাট হেনরি, ডেরিয়েল মিচেল, উইল ইয়ং, রাচিন রবিন্দ্র, ট্রেন্ট বোল্ট, মিচেল সান্টনার, গ্লেন ফিলিপস, লুকি ফার্গুনসন।