বাংলাদেশের এশিয়া কাপ
মিশন শুরু হয়ে গেল। আজ শ্রীলংকার পাল্লেকেলেতে স্বাগতিকদের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে
ব্যাটিংয়ে নেমেছে সাকিব আল হাসানের দল। এই ম্যাচে অভিষেক ঘটেছে তানজিদ হাসান তামিমের।
যদিও অভিষেক রাঙানো হলো না তার। মাত্র দুই বল মোকাবেলা করে শূন্য রানে সাজঘরে ফিরেছেন
তিনি।
তিন পেসার ও তিন স্পিনার
নিয়ে নেমেছে বাংলাদেশ। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের সঙ্গে বল ঘুরাবেন শেখ
মেহেদী হাসান। আর পেস বোলিংয়ে থাকছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আজ অভিষেক ঘটেছে তরুণ ব্যাটার তামিমের। তিনি সাবেক অধিনায়ক তামিম ইকবালের জায়গায় সুযোগ
পেয়েছেন। যদিও অভিষেক ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন ২২ বছর বয়সী এই বামহাতি ব্যাটার।
রহস্যময় স্পিনার মহিশ থিকসানার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।
এরপর ২৩ বলে ১৬ রান করে
আউট হয়েছেন আরেক ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। একাদশতম ওভারে অধিনায়ক সাকিব আল হাসানকে
ফিরিয়েছেন পেস বোলার মাথিসা পাথিরানা। তার অফস্ট্যাম্পের বাইরে পড়া শর্ট বলে সাকিব
ব্যাট ছোঁয়ালে বল চলে যায় উইকেটকিপার কুশল মেন্ডিসের হাতে। ১১ ওভারশেষে দলের সংগ্রহ
৩৭/৩। নাজমুল হোসেন শান্ত ১৩ ও তৌহিদ হৃদয় শূন্য রানে ব্যাট করছিলেন।










