বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের দ্বিতীয়
ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১০
অক্টোবর) ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ঢাকা সময়
বেলা ১১টায় শুরু হচ্ছে ম্যাচ।
এর আগে টসে টেলস পছন্দ করেন বাংলাদেশের
অধিনায়ক সাকিব আল হাসান। টসে জিতে আগের দিনের মতোই নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
আজ দুই দলেই একটি করে পরিবর্তন এসেছে।
বাংলাদেশ দলে মাহমুদউল্লাহ সরে জায়গা করে দিয়েছেন মেহেদী হাসানকে। ইংল্যান্ডের মঈন
আলীর স্থলে এসেছেন রিস টপলি।
এর আগে আফগানিস্তানকে উড়িয়ে নিজেদের
বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে
বিধ্বস্ত হয়েছে ইংল্যান্ড।
বাংলাদেশ
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন,
মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ
হৃদয়, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড
জনি বেয়ারস্টো, ডেভিড ম্যালান, জো রুট,
হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, ক্রিস
ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি।










