লা লিগা সভাপতি জেভিয়ার তেবাস পদত্যাগ করেছেন। বুধবার
(২২ নভেম্বর) পদত্যাগপত্র জমা দিয়েই পরবর্তী নির্বাচনের আহ্বান জানিয়েছেন তিনি। চতুর্থবারের
মতো লা লিগার কর্তার আসন গ্রহণ করতে এই নির্বাচনে অংশ নেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
লা লিগার নিয়ম অনুযায়ী চলতি বছরের ২৩ ডিসেম্বর পর্যন্ত সভাপতি
হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল জেভিয়ারের। তবে কিছু সমস্যার আশঙ্কায় এক মাস আগেই
পদত্যাগ করছেন তিনি।
লা লিগা সভাপতি নির্বাচনে এক মাসের মতো সময়
লাগে। জেভিয়ার যদি এক মাস পরে পদত্যাগ করতেন তবে এই নির্বাচন এবং রয়্যাল
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নির্বাচন একই সময়ে পড়ে যেত। এই সংঘর্ষ এড়াতেই একটু আগে
পদত্যাগ করেছেন জেভিয়ার। তার পদত্যাগের পর ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের প্রথম মাসেই লা
লিগা সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেভিয়ার তেবাস লিখেছেন, ২৩ ডিসেম্বর আমার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও আমি আগেই অব্যাহতি নিয়েছি। শীঘ্রই নতুন নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। এই নির্বাচনে আমি নিজেও অংশগ্রহণ করব। ক্লাবগুলোর সমর্থন এবং বিশ্বাসকে সঙ্গী করে সব চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা করব।










