দলীয় শূন্য প্রথম উইকেট হারাল বাংলাদেশ। প্রথম বল মোকাবেলা করেন মিরাজ এবং প্রথম বল মোকাবেলা করতে গিয়েই ক্যাচ তুলে দেন তিনি। নাসিম শাহ শর্ট লেন্থের বলটি  মিরাজ ফ্লিক করতে গিয়ে ব্যাটের ওপরের কানায় লেগে বল চলে যায় সোজা মিড অনে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে। এরপরে উইকেটে এসেই দারুণ এক বাউন্ডারিতে শুরু করেছিলেন লিটন দাস। পরের ওভারে নাসিমকে আরও দুই বাউন্ডারি হাঁকান। কিন্তু এমন শুরু পেয়েও ইনিংস লম্বা করতে পারলেন না। শাহিন আফ্রিদির বলে ক্যাচ তুলে দেন তিনি। একই পথেই হাঁটলেন নাঈম শেখ।। অস্টম ওভারের তৃতীয় বলটি খাটো লেন্থে করেছিলেন রউফ, সেখানে পুল করতে গিয়ে বল সোজা উপরে ওঠে যায়, তাতে বোলার নিজেই তালুবন্দি করেন। সাজঘরে ফেরার আগে ২৫ বলে ২০ রান এসেছে এই ওপেনারের ব্যাট থেকে।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৭। ৫ রান করে নিয়ে ব্যাট করছেন সাকিব  ।

এ ম্যাচে বাবর আজমের সঙ্গে টস করতে নেমে জয় পেলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন সাকিব। 

গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে এক পরিবর্তন রয়েছে বাংলাদেশের। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপ থেকে ছিটকে পড়ায় তার জায়গায় দলে ফিরেছেন লিটন দাস।

অন্যদিকে, একদিন আগেই একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। স্বাগতিকদের একাদশেও আছে এক পরিবর্তন। বাদ পড়েছেন মোহাম্মদ নেওয়াজ। এই স্পিন বোলিং অলরাউন্ডারের পরিবর্তে একদাশে সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), শামীম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।