এছাড়া ছেলেদের এককে ২৪ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে বিদায় করেছেন ব্রাজিলের হোয়াও ফনসেকা।

গতকাল রোলাঁ গারোঁয় সিয়ানতেককে ৭-৫, ৬-১ গেমে হারান কস্তিউক। চারবার শিরোপা জেতায় সিয়ানতেককে বলা হয় ‘ক্লে কোর্টের রানী’। যদিও ২০২৪ সালের পর ক্লে কোর্টে কোনো শিরোপা জিততে পারেননি তিনি। এবারো বিদায় নিতে হলো আগেভাগেই। ২০২৬ সালে তিনি এখনো কোনো শিরোপার স্বাদ পাননি। জুনে উইম্বলডনে শিরোপা ধরে রাখার মিশনে নামবেন এ পোলিশ তারকা।

আগের দিন ফনসেকা ৪-৬, ৪-৬, ৬-৩, ৭-৫, ৭-৫ গেমে হারান জোকোভিচকে। এদিকে গতকাল জেসপার ডি ইয়াংকে ৭-৬ (৭-৫), ৬-৪, ৬-১ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন জার্মানির আলেক্সান্ডার জেভেরেভ।