স্পিনার নাহিদা আক্তারের ৫
উইকেটে ভর করে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার সিরিজের প্রথম
টি২০ ম্যাচে সফরকারী পাকিস্তানকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। আজ শুক্রবার একই মাঠে
নিগার সুলতানার দল জিতেছে ২০ রানে। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজও
নিশ্চিত করল স্বাগতিক মেয়েরা। রোববার তৃতীয় ম্যাচটি তাই রূপ নিল শুধুই
আনুষ্ঠানিকতায়।
আজ আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে
১২০ রান তোলে বাংলাদেশ। শামীমা সুলতানা (১৩ বলে ১৮) ও মুর্শিদা খাতুন (২৮ বলে ২০)
উদ্বোধনী জুটিতে ৩৪ রান তুলে দেয়ার পর সোবহানা মোস্তারি (১১ বলে ১৬), স্বর্ণা
আক্তার (২২ বলে ২৭*) ও রিতু মনির (২১ বলে ১৯) ব্যাটে ভর দিয়ে ১২০ রানের পুঁজি পায়
বাংলাদেশ।
রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট
হারিয়ে ১০০ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান। সাবেক অধিনায়ক বিসমাহ মারুফ সর্বোচ্চ ৩০
রান করেন। নাহিদা আক্তার ১৫ রানে দুটি ও রাবেয়া খান ২১ রানে দুটি উইকেট নেন। ২২
বলে এক চার ও এক ছক্কায় ২৭ রানের হার না মানা ইনিংস খেলে ম্যাচসেরা খেলোয়াড়
বাংলাদেশের স্বর্ণা আক্তার।










