বায়ার্নের হয়ে গোল করেই চলেছেন হ্যারি কেন। শুক্রবার রাতে জার্মান বুন্দেসলিগা ম্যাচে কোলনের বিপক্ষে তার একমাত্র গোলে জিতেছে বাভারিয়ানরা। এটা চলতি মৌসুমে ১২টি লিগ ম্যাচে তার ১৮তম গোল। সব মিলিয়ে ক্লাবটির হয়ে ১৭ ম্যাচে করলেন ২২ গোল। ইংলিশ খেলোয়াড় হিসেবে বুন্দেসলিগায় এক মৌসুমে তার ১৮ গোলই সর্বাচ্চ। ২০১৯-২০ মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে জ্যাডন সাঞ্চো ও ১৯৭৮-৭৯ মৌসুমে কেভিন কিগান ১৭ গোল করেছিলেন। তাদের সেই রেকর্ড মাত্র ১২ ম্যাচেই ভেঙে দিলেন কেন। বিবিসি