গতকাল ম্যানচেস্টারে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে বাংলাদেশের মেয়েরা। জবাব দিতে নেমে ভারতীয়রা ৫ উইকেট ও ১৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়।

জুয়াইরিয়া ফেরদৌস (৩১ বলে ৩৩), নিগার সুলতানা (২৬ বলে ২২) ও সোবহানা মোস্তারির (২৭ বলে ৩২) ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৩৬ রান তোলে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে ব্যাট করে এটিই বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস। এরপর শেফালি ভার্মার ফিফটি (৩৪ বলে ৫৩) ভারতকে জয় এনে দেয়। এছাড়া জেমিমা রদ্রিগেজ ১৫ বলে ২৬ ও ইয়াস্তিকা ভাটিকা ১৮ বলে ২৩ রান করেন। চলতি বিশ্বকাপে চার ম্যাচ খেলে দুটি হেরেছে বাংলাদেশের মেয়েদের। এর আগে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে নিগারের দল। তারা হারিয়েছেন নেদারল্যান্ডস ও পাকিস্তানকে। ২৮ জুন নিগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।