জেনিফার হেরমোসোকে চুমু দেয়ার ঘটনায়
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সাময়িক বহিস্কৃত প্রধান লুইস রুবিয়ালেসের পদত্যাগ
চান শীর্ষ কর্মকর্তারা। ফেডারেশন কর্মকর্তারা গতকাল সোমবার (২৮ আগস্ট) এ দাবি তোলেন
বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
এ বিষয়ে আরএফইএফের আঞ্চলিক সংস্থার
প্রধানরা একটি যোথ বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, রুবিয়ালেস যে কাণ্ড
ঘটিয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার এ আচরণ স্প্যানিশ ফুটবলের ভাবমূর্তি নষ্ট
করেছে।
এরপর লুইস রুবিয়ালসকে আরএফইএফের সভাপতির
পদ থেকে অবিলম্বে পদত্যাগ করার অনুরোধ জানিয়েছেন তারা।
এর আগে রুবিয়ালেসের পদত্যাগের দাবিতে
স্পেন নারী দলের ১১ কোচিং স্টাফ পদত্যাগ করেন। ৮১ জন নারী খেলোয়াড় না খেলার ঘোষণা ছাড়াও
আন্তর্জাতিক সমালোচনা অব্যাহত রয়েছে।
কয়েক দিন আগেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক
সংস্থা ফিফা তিন মাসের জন্য রুবিয়ালেসকে নিষিদ্ধ করেছে।










