অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে ভারত। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে পেসার মোহাম্মদ সামির দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় পায় ভারত। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত ৫ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠে। ম্যাচে ৫১ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন সামি।

অস্ট্রেলিয়ারে এই হারে পাকিস্তানের শীর্ষ অবস্থান কেড়ে নিল ভারত। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই র‌্যাংকিংয়ের শীর্ষে এখন টিম ইন্ডিয়া।

অস্ট্রেলিয়ার হারে ফরম্যাটটিতে ভারতের রেটিং পয়েন্ট হয়েছে ১১৬। মাত্র এক পয়েন্ট ১১৫ কম নিয়ে অবনতি ঘটেছে বাবর আজমের দলের। তাদের পরই তিন নম্বরে অবস্থান অস্ট্রেলিয়ার। তবে প্যাট কামিন্সের দল শীর্ষ দুই দেশের চেয়ে বেশ পিছিয়ে আছে। পরাজয়ের কারণে দুই পয়েন্ট হারিয়ে তাদের রেটিং এখন ১১১।

এই জয়ে টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাটের পর ওয়ানডেতেও র‌্যাংকিংয়ের শীর্ষে ভারত। এর আগে পাকিস্তান এশিয়া কাপের শিরোপা জিততে না পারলেও ওয়ানডেতে সবার ওপরেই ছিল। বিশ্বকাপের আগে তাদের আনুষ্ঠানিক কোনো ম্যাচ না থাকায় সেই অবস্থান পুনরুদ্ধারের আর কোনো সুযোগ নেই।