ধর্মশালায় আজ রোববার হাইভোল্টেজ
ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিং নিয়েছে স্বাগতিক ভারত। চলতি বিশ্বকাপের
দুই অপরাজিত দলের লড়াই আজ। ৪ ম্যাচ থেকে ৮ পয়েন্ট তুলে নিয়ে টেবিলের এক নম্বরে নিউজিল্যান্ড।
সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। নিট রানরেটে এগিয়ে কিউইরা। আজ শীর্ষস্থান দখলে নেয়ার
লড়াই। বিজয়ী দল এককভাবে শীর্ষে থাকবে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে
চোটের কারণে হার্দিক পান্ডিয়া ছিটকে গেছেন। দলে জায়গা হারিয়েছেন শার্দূল ঠাকুরও। তাদের
জায়গায় ভারতের একাদশে এসেছেন সূর্যকুমার যাদব ও মোহাম্মদ শামি। এক পান্ডিয়ার কারণেই
দলে দুটি পরিবর্তন আনতে বাধ্য হলো ভারত। আসলে পান্ডিয়ার একের ভেতর দুই। তার ব্যাটিংয়র
বিকল্প হিসেব সূর্যকুমার ও বোলিংয়ের অভাব পূরণ করবেন শামি। যদিও ভারতের এখন ঠিক পাঁচজন
বোলার থাকছে, যা খানিকটা ঝূঁকিপূর্ণ।
নিউজিল্যান্ড দলে কোনো
পরিবর্তন নেই। আঙুলের চোটে পড়ায় এই ম্যাচেও নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।
স্বাগতিকরা টানা চার ম্যাচে
হারিয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশকে। অন্যদিকে, নিউজিল্যান্ড
হারিয়েছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, বাংলাদেশ ও আফগানিস্তানকে।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন
কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক
চ্যাপম্যান, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
ভারত একাদশ: রোহিত শর্মা,
শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা,
কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জশপ্রীত বুমরাহ।










