পাকিস্তানের বিপক্ষে টসে হেরে রোহিত-গিলের ঝড়ো ব্যাটিং বিনা উইকেটে শতরান করেছে ভারত। এ দিন বাংলাদেশকে আগের ম্যাচে হারানো একাদশ নিয়েই মাঠে নেমেছে পাকিস্তানের । অন্যদিকে ভারতীয় দল নেমেছে দুই পরিবর্তন নিয়ে। মোহাম্মদ শামির জায়গায় জসপ্রীত বুমরাহ এবং শ্রেয়াস আইয়ারকে বসিয়ে লোকেশ রাহুলকে নামানো হয়েছে।

এ রিপোর্ট লিখা পর্যন্ত ভারতে সংগ্রহ ১৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১১৮ রান। শুভমান গিল ৫৫ এবং রোহিত অপরাজিত আছেন ৫৬ রানে।

দুদলের গ্রুপ পর্বে দেখায় ভারতকে বেশ ভুগিয়েছেন শাহিন আফ্রিদি। তাই আজ হয়তো তাকে আক্রমণের লক্ষ্য নিয়ে নেমেছিলেন রোহিতরা। আঙুলে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ার আগে তিনি ৩ ওভারে দিয়েছেন ৩১ রান। অন্যদিকে, নাসিম শাহের বল খেলতে ভুগতে হচ্ছে ভারতীয় ওপেনারদের। তার সঙ্গে বাড়তি হিসেবে এসেছে ক্যাচ হাতছাড়া করার ঘটনা।

দ্বিতীয় ওভারে বল করতে আসেন নাসিম। প্রথম বলেই থার্ডম্যানে শুভমান গিলের ক্যাচ ধরার সুযোগ ছিল শাহিন আফ্রিদির সামনে। যদিও হাফ-চান্স কাজে লাগাতে পারেননি আফ্রিদি। সেই বলে ১ রান নিয়ে নিজের ইনিংসের খাতা খোলেন গিল। ওভারের পঞ্চম বলে চার মারেন রোহিত। এরপর তৃতীয় ওভারে আফ্রিদির বলে ৩টি চার মারেন শুভমান গিল। নাসিমের বলে প্রথম বাউন্ডারি আসে ম্যাচের অষ্টম ওভারে। তবে এরপরই আউট হতে পারতেন গিল। তার ব্যাটের কানায় লেগে প্রথম ও দ্বিতীয় স্লিপের মাঝখান দিয়ে বাউন্ডারির বাইরে চলে যায়। দুই ফিল্ডারের কেউ ক্যাচ ধরার চেষ্টাও করেননি। 

আঙুলে চোট নিয়ে শাহিন মাঠ ছেড়েছেন। তার পরিবর্তে আক্রমণে এসেছেন পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ। তবে তিনি তেমন সুবিধা করতে পারেন নি।

পাকিস্তান একাদশ : ফাখর জামান, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

ভারতীয় একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ইশান কিশান (উইকেটরক্ষক), লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শাদুল ঠাকুর, কুলদিপ যাদব, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।