চ্যাম্পিয়ন্স
লিগ,
ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে সৌদি আরবের ক্লাবগুলোর অংশগ্রহণের
তথ্য নাকচ করে দিয়েছেন উয়েফা প্রেসিডেন্ট আলেকসান্ডার সেফেরিন। গতকাল বৃহস্পতিবার
(৩১ আগস্ট) এ বিষয়ে মন্তব্য করেন তিনি। খবর আনাদোলু এজেন্সি।
সৌদি ক্লাবগুলো
সামনের চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে পারে এমন গুজব উঠেছে সম্প্রতি। এ নিয়ে ফরাসি
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন উয়েফা প্রেসিডেন্ট।
সেফেরিন
বলেন, একটি সংবাদমাধ্যম আমাদের জিজ্ঞাসা না করেই এই বিষয়ে খবর প্রকাশ করেছে।
তিনি জোর
দিয়ে বলেন, শুধু ইউরোপীয় ক্লাবগুলো চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে অংশগ্রহণ করতে পারে।
৫৫ বছর
বয়সী সেফেরিন এ ইঙ্গিতও দিয়েছেন যে বর্তমানে সৌদি আরবকে উয়েফার টুর্নামেন্টের
প্রতিযোগী হিসেবে দেখেন না তিনি।
২০২৩
সালের গ্রীষ্মকালীন দলবদলে সৌদি আরবের প্রো লিগ ক্লাবগুলো ইউরোপীয় তারকা খেলোয়াড়দের
জন্য জনপ্রিয় আশ্রয় হয়ে উঠেছে।










