ফ্রেঞ্চ ওপেনে যুক্তরাষ্ট্রের ২০ বছর বয়সী খেলোয়াড় সেবাস্তিয়ান কোরদার স্বপ্নযাত্রার সমাপ্তি ঘটালেন রাফায়েল নাদাল। তাকে ৬-১, ৬-১, ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন ১২ বারের চ্যাম্পিয়ন নাদাল। এবার শিরোপা জিতলে সুইস গ্রেট রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্লামের রেকর্ড ছুঁয়ে ফেলবেন ৩৪ বছর বয়সী স্প্যানিশ মহাতারকা। 

শেষ আটে যুক্তরাষ্ট্রের ইয়ান্নিক সিনারের মুখোমুখি হবেন নাদাল। সিনার আজ ৬-৩, ৩-৬, ৪-৬, ৬-৩ গেমে হারিয়ে দেন ইউএস ওপেনের ফাইনালিস্ট জার্মানির আলেক্সান্ডার জেভেরেভকে। 

নারী এককে ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়াকে ৬-১, ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ইউক্রেনিয়ান তারকা এলিনা সভিতোলিনা। 

সূত্র: বিবিসি