টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল উত্তাপের ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৭৬ রানের টার্গেটটা সহজেই টপকে যায় প্রোটিয়ারা।

আহমেদাবাদে কঠিন টার্গেট তাড়া করতে নেমে ৪ ওভারেই ৬২ রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এ গতি ধরে রেখে ১৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় পায় প্রোটিয়ারা। তিন ম্যাচের সবই জিতে সুপার এইটের পথে এগিয়ে গেল গতবারের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা।

৪৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮৬ রানের হার না মানা ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক অধিনায়ক এইডেন মার্করাম। এছাড়া ডেভিড মিলার ১৭ বলে ২৪, রাইয়ান রিকেলটন ১১ বলে ২১, ডেভাল্ড ব্রেভিস ১৭ বলে ২১ ও কুইন্টন ডি কক ১৪ বলে ২০ রান করেন। এর আগে মার্ক চাপম্যান ২৬ বলে ৪৮, ড্যারিল মিচেল ২৪ বলে ৩২ ও ফিন অ্যালেন ১৭ বলে ৩১ রান করে নিউজিল্যান্ডকে ১৭৫ রানের পুঁজি গড়ে দেন। যদিও এ রান দিয়ে প্রোটিয়াদের আটকানো যায়নি।