সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ফলে প্রথমে ব্যাট করবে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়ে মেহেদী হাসান মিরাজের দল মাঠে নেমেছে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি। আগেই পাকিস্তানের একাদশে পরিবর্তনের ধারণা করা হচ্ছিল। কারণ গত ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধের ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন অলরাউন্ডার হুসাইন তালাত। এ ছাড়া বাদ পড়েছেন টপঅর্ডার ব্যাটার শামিল হোসেন ও পেসার মোহাম্মদ ওয়াসিম। তাদের জায়গায় অভিষিক্ত হতে যাচ্ছে গাজি ঘোরি ও সাদ মাসুদের। এ ছাড়া একাদশে ঢুকেছেন আবরার আহমেদ।

বাংলাদেশের একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পাকিস্তানের একাদশ : শাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, গাজি ঘোরি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, আব্দুস সামাদ, ফাহিম আশরাফ, সাদ মাসুদ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ ও হারিস রউফ।