ফ্রান্সে অনুষ্ঠিতব্য ২০২৪ সালের অলিম্পিক গেমসে রাশিয়ার কোনো স্থান
নেই ও আসন্ন আসরে দেশটির পতাকা ব্যাবহার করা অনুচিত। এসব কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট
ইমানুয়েল মাখোঁ। খবর সিএনএন।
সম্প্রতি খেলা বিষয়ক স্থানীয় সংবাদপত্রে দেয়া সাক্ষাৎকারে মাখোঁ আরো
জানান, রাশিয়ার ক্ষমতাসীনদের রোষে পড়েছেন এমন ভুক্তভোগী ক্রীড়াবিদের অংশগ্রহণের বিষয়েও
সিদ্ধান্ত নিতে হবে।
মাখোঁর মতে, রাশিয়ার মতো যুদ্ধাপরাধে অভিযুক্ত কোনো দেশের পতাকা প্যারিস
অলিম্পিক গেমসে থাকা উচিত নয়।
আরো বলেন, এ বিষয়ে ইউক্রেনের সঙ্গে বসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির
(আইওসি) সিদ্ধান্ত নেয়া উচিত।
তবে ২০২৪ সালে অনুষ্ঠিতব্য অলিম্পিকে রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের
বাদ দেয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি আইওসি।










