মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে আফগানিস্তানকে গুঁড়িয়ে শুরু বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা। ব্যাটে বলে দাপট দেখিয়েই ৬ উইকেটের জয় তুলে নিয়েছে শান্ত- সাকিবরা। একপেশে এ জয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলেও নিজেদের ৩য় অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। 

টেবিলের শীর্ষ দুইয়ে আছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। তবে নেট রানরেটের হিসেবে অনেকখানি এগিয়ে কিউইরা। তাদের নেট রানরেট ২ দশমিক ১৪৯। পাকিস্তানের পয়েন্ট ১ দশমিক ৬২। আর পাকিস্তানের চেয়ে কিছুটা পিছিয়ে বাংলাদেশ। তিনে থাকা টাইগারদের নেট রান রেট ১ দশমিক ৪৩৮। 

এদিকে এই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সবার নিচেই থাকছে ইংল্যান্ড। তার উপরের দিকেই আছে নেদারল্যান্ডস ও আফগানিস্তান। এই মুহূর্তে মাঠে চলছে শ্রীলংকা এবং দক্ষিণ আফ্রিকার খেলা।