অভিষিক্ত তানজিম সাকিবের দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত।  প্রথম ওভারের দ্বিতীয় রোহিত শর্মা (০) ড্রাইভ খেলতে গিয়ে ধরা পড়েছেন কভার পয়েন্টে। এরপর তানজিম সাকিব নিজের পরের ওভারে বোল্ড করেছেন তিলককে (৫)। যে বলটি বেরিয়ে যাবে ভেবে ছেড়ে দিয়েছিলেন ভারতীয় ব্যাটার, কিন্তু সাকিবের সুইংয়ে ভেঙে যায় স্টাম্প। ২৬৬ রান তাড়া করতে নেমে ১৭ রানে ২ উইকেট হারিয়েছে ভারত। 

এ প্রতিবেদক লেখা পর্যন্ত ৭ ওভার ২ উইকেট হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছে ভারত। 

এর আগে ৫৯ রানে ছিল না ৪ উইকেট। আরও একবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে অল্পতেই গুটিয়ে যাবে বাংলাদেশ, শঙ্কা ছিল তেমন। কিন্তু সাকিব আল হাসান আর তাওহিদ হৃদয় দলকে বাঁচালেন বড় বিপদ থেকে। তাদের শতরানের জুটি আর শেষদিকে লোয়ার অর্ডার ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটে ২৬৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে বাংলাদেশ। অর্থাৎ জিততে হলে ভারতকে করতে হবে ২৬৬।