লড়াইয়ে
ফিরল বিশ্বকাপের বড় দল, রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। লক্ষ্ণৌতে আজ সোমবার
টস জিতে ব্যাটিং নেয়া শ্রীলংকা দুর্দান্ত সূচনা করে। একটি পর্যায়ে শ্রীলংকার
সংগ্রহ ছিল ২৬.১ ওভারে ১৫৭/১। এরপর অজিদের দুর্দান্ত বোলিংয়ে ৫১ রানের মধ্যে বাকি
৯ উইকেট হারিয়ে ২০৯ রানে গুটিয়ে যায় সিংহলিজরা। রান তাড়া করতে নেমে ২৪ রানে দুই
উইকেট হারিয়ে খানিকটা পরীক্ষার মুখে পড়লেও শেষ পর্যন্ত ৮৮ বল বাকি থাকতে ৫ উইকেটের
জয় তুলে নেয় অজিরা।
জস
ইংলিশ ৫৯ বলে ৫৮, মিচেল মার্শ ৫১ বলে ৫২ ও মার্নুস লাবুশেন ৬০ বলে ৪০ রান করে
অস্ট্রেলিয়াকে প্রথম জয় এনে দেন। ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হন অজি স্পিনার
অ্যাডাম জাম্পা।
দাসুন
শানাকা চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তার জায়গায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে
সিংহলিজদের নেতৃত্ব দিচ্ছেন ব্যাটার ও উইকেটকিপার কুশল মেন্ডিস। শ্রীলংকা দলে দুটি
পরিবর্তন। শানাকার জায়গায় এসেছেন চামিকা করুনারত্নে, আর পেস বোলার মাথিসা
পাথিরানার জায়গায় এসেছেন লাহিরু কুমারা। অস্ট্রেলিয়া অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেছে
বাঁচা-মরার ম্যাচে।
দুই
দলই দুটি করে ম্যাচ হারায় আজ জিততে মরিয়া। বাঁচা-মরার এই ম্যাচে ওপেনিং জুটিতে ১২৫
রান তুলে শ্রীলংকাকে দুর্দান্ত সূচনা এনে দেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। ২২তম
ওভারে ব্যক্তিগত ৬১ রানে প্যাট কামিন্সের শিকার হন নিশাঙ্কা। এরপর অধিনায়ক কুশল
মেন্ডিসকে নিয়ে ৩২ রানের জুটি গড়ে সাজঘরের পথ ধরেন কুশল পেরেরাও। তিনি ৮২ বলে ৭৮
রান করেন ১২টি বাউন্ডারির সাহায্যে। এরপর বিপর্যয় শুরু। ১৫৭/১ থেকে দেখতে না
দেখতেই শ্রীলংকার স্কোরটা রূপ নেয় ৪৩.৩ ওভারে ২০৯/১০।
কুশল
পেরেরা ও পাথুম নিশাঙ্কা ছাড়া শুধু চারিথ আসালঙ্কাই দুই অঙ্ক ছুঁতে পেরেছেন।
সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে অসহায় এই ব্যাটার ৩৯ বলে ২৫ রান করেন।
লংকানদের
সবচেয়ে বড় ক্ষতিটা করেন স্পিনার অ্যাডাম জাম্পা। তিনি ৮ ওভারে ৪৭ রান দিয়ে তুলে
নেন ৪ উইকেট। এছাড়া অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক ২টি করে উইকেট নেন।
গ্লেন ম্যাক্সওয়েল ৯.৩ ওভারে মাত্র ৩৬ রানের খরচায় নেন ১টি উইকেট।
৩২.১
ওভার ও ১৭৮/৪ স্কোরের সময় বৃষ্টিতে খেলা বেশ কিছু সময় বন্ধ ছিল। বৃষ্টি থামলে খেলা
শুরুর পর দ্বিতীয় বলেই স্টার্কের গতিতে পরাস্ত হয়ে বোল্ড ধনাঞ্জয়া ডি সিলভা। এরপর ১১.২
ওভারের মধ্যে বাকি উইকেটগুলো হারিয়ে ফলে সিংহলিজরা।










