স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট
লুইস রুবিয়ালেসকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তাতে প্রতিবাদের আঁচ কমানের লক্ষণ
নেই। তার বক্তব্যের প্রতিবাদে পদত্যাগ করেছেন স্পেন নারী দলের ১১ কোচিং স্টাফ। তবে
পদত্যাগ করেননি হেড কোচ হোর্হে ভিদাল। খবর দ্য গার্ডিয়ান।
এর আগে ৮১ জন নারী ফুটবলার ঘোষণা দেন রুবিয়ালেস
পদত্যাগ না করলে তারা স্পেনের হয়ে খেলবে না। তবে স্প্যানিশ (এফএ) সভাপতি পদ থেকে সাময়িক
বহিষ্কারের পর জানিয়েছেন তিনি নিজেকে নির্দোষ প্রামাণ করবেন।
গতকাল শনিবার (২৬ আগস্ট) ১১ কোচ ও টেকনিক্যাল
স্টাফ যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। যেখানে তারা ফরোয়ার্ড জেনিফার হারমোসোর প্রতি রুবিয়ালসের
অসামাজিক আচরণের তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়েছে, হারমোসের প্রতি ফেডারেশন
প্রেসিডেন্ট যে মনোভাব প্রকাশ করেছেন তা অত্যন্ত আপত্তিকর। এমন বক্তব্যের প্রতিবাদে
নিজ নিজ দায়িত্ব থেকে সরে যাওয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এ পদত্যাগের ঘটনায় আরো বিচ্ছিন্ন হয়ে পড়েছেন
বিতর্কিত প্রধান কোচ হোর্হে ভিলদা। তবে গতকাল সন্ধ্যায় নীরতা ভেঙে রুবিয়ালেসের সমালোচনা
করেন তিনি। চুম্বনের ঘটনাকে ‘অনুচিত ও অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন।
এক বিবৃতিতে বলেছেন, স্পেনের ইতিহাসে প্রথম
নারী বিশ্বকাপ জেতার পর থেকে যে ঘটনাগুলো ঘটেছে তা সত্যি নজিরবিহীন। জয়ের পর এমন একটি
পরিবেশের সৃষ্টি হয়েছে যা আমাদের খেলোয়াড় ও দেশের অর্জনকে কলঙ্কিত করেছে।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা
ফিফা রুবিয়ালেসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এ অনুসারে, প্রাথমিক পর্যায়ে
৯০ দিন জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল সংক্রান্ত সব কার্যক্রমে তাকে স্থগিত করা হয়েছে।
এমন পদক্ষেপের পরপরই কোচিং স্টাফরা পদত্যাগের
ঘোষণা দেন।










