পুরুষদের টেনিসে সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডটা এতদিন একারই দখলে ছিল সুইস তারকা রজার ফেদেরারের। এবার তাতে ভাগ বসালেন রাফায়েল নাদাল। দুজনেরই ঝুলিতে এখন সমান ২০টি করে গ্র্যান্ডস্লাম।

আজ রোববার ফ্রেঞ্চ ওপেন ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচকে ৬-০, ৬-২, ৭-৫ গেমে হারান স্প্যানিশ মহাতারকা। এটা রোলাঁ গারোঁয় তার রেকর্ড ১৩তম শিরোপা। 

২০০৫ সালে প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেন জয় করেন নাদাল। সেই থেকে এখানে মাত্র দুইবার তিনি হেরেছেন। ২০০৯ সালে রবিন সোডারলিংয়ের কাছে ও ২০১৫ সালে জোকোভিচের কাছে হেরেছেন। ২০১৬ সালে চোটের কারণে নাম প্রত্যাহার করে নেন। এছাড়া প্রতিবারই তিনি রোলাঁ গারোঁয় সোনালী ট্রফিটায় চুমু খেয়েছেন। হাসলেন ৩৪ বছর বয়সে এসেও। 

‘মাটির কোর্টের রাজা’খ্যাত নাদালের কাছে গতকাল দাঁড়াতেই পারেননি ৩৩ বছর বয়সী জোকোভিচ। 

সূত্র: বিবিসি