স্প্যানিশ ফুটবলার জেনিফার হারমোসোর ২০০ মিটারের মধ্যে আসায় নিষেধাজ্ঞা দেয়া হলো স্পেন ফুটবল ফেডারেশনের সাবেক প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেসকে। শুক্রবার স্পেনের এক বিচারক এই আদেশ দেন। জুলাইয়ে বিশ্বকাপ ফাইনালের দিন নিজ দেশের ফুটবলার হারমোসোর ঠোঁটে চুমু খান রুবিয়ালেস। সম্প্রতি পদত্যাগ করেন তিনি। এ নিয়ে মাদ্রিদের আদালতে যৌন নিপীড়ন ও জবরদস্তির মামলা করেন হারমোসো। গতকাল তার শুনানিতে প্রথমবার আদালতে যান রুবিয়ালেস। বিবিসি