হিউস্টনে ব্রায়ান ব্রবি ও কডি গাকপো উভয়েই জোড়া গোল করেন। একটি গোল করেন ক্রাইসেনসিও সামারভাইল। সুইডেনের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন অ্যান্থনি এলাঙ্গা।
জাপানের সঙ্গে প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করা নেদারল্যান্ডস গতকালের জয়ে ‘এফ’ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে। ২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। অন্যদিকে ২ ম্যাচ থেকে সুইডেনের ঝুলিতে ৩ পয়েন্ট। জাপানের ১ ও তিউনিসিয়ার ঝুলিতে শূন্য। আজ সকাল ১০টায় মেক্সিকোর মন্টেরেই শহরে মুখোমুখি হবে জাপান ও তিউনিসিয়া।










